বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

মাটিরাঙ্গায় পূর্বশত্রুতার জেরে হত্যা মামলার আসামি করায় সংবাদ সম্মেলন

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়িতে পূর্বশত্রুতার জেরে জিয়ারুলসহ ৪জনের নামে একটি মিথ্যা হত্যা মামলার আসামি করে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সোমবার(১০অক্টোবর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বলেন, চলতি বছরের ১৩আগস্ট মাটিরাঙ্গার তবলছড়িতে হাছেন আলীকে হত্যা করে সেপটিক ট্যাঙ্কে মরদেহ ফেলে দেন মেয়ের জামাই কামরুল ইসলাম। এ ঘটনায় প্রতিবেশী জিয়ারুল ইসলামকে এজাহারভুক্ত আসামি করে মামলা করেন হাছেন আলীর ছেলে মো.ইউনুছ। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মেয়ের জামাই কামরুল ইসলাম গ্রেফতার হয়ে কারাগারে থাকলেও পূর্বশত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির প্ররোচনায় জিয়ারুলসহ ৫জন নিরীহ এলাকাবাসীর নামে হত্যা মামলা করেন হাছেন আলীর পরিবার। এ ঘটনার সঠিক তদন্ত করে তাদের হয়রানি বন্ধ করে প্রকৃত আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান, জিয়ারুলের স্ত্রী হালিমা বেগম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ওই এলাকার ভুক্তভোগী জিয়ারুলের পরিবারের সদস্য, মাতা- মোছা. জয়নব বেগম, ভাই- মো. জয়নাল আবেদীন, বড় ছেলে-হেলাল খান, ছোট ছেলে-শাব্বির হোসেন ও এলাকাবাসী। মামলার পর থেকে পরিবারের উপার্জনক্ষম জিয়ারুল পলাতক থাকায় মানবেতর জীবনযাপন করছেন দাবি করে, সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে হয়রানিমূলক মামলা থেকে জিয়ারুলকে অব্যাহতি দিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চান ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জিয়ারুলের স্ত্রী মোছা. হালিমা বেগম।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com