রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

মাটিরাঙ্গায় ভারতীয় গাড়ীর যন্ত্রাংশসহ সিএনজি জব্দ গ্রেপ্তার-২

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ভারতীয় গাড়ীর বিভিন্ন যন্ত্রাংশসহ রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজি জব্দ ও দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার(১০ নভেম্বর) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড গাজীনগর এলাকায় অভিযান চালানো হয়। এসময়, মোটরসাইকেল ও গাড়ির বিভিন্ন যন্ত্রাংশসহ উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর এলাকার বিল্লাল হোসেন(২১) ও একই এলাকার মো. শাহ আলম(২৩)কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ভারতীয় সীমান্ত দিয়ে চোরাই পথে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে আসা প্রায় ৫লাখ ৭৫হাজার ৫শ টাকা মূল্যের অবৈধ ভারতীয় তৈরী গাড়ীর বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জাকারিয়া জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামীদের যথারীতি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com