বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

মাটিরাঙ্গায় ১৩লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার, আটক-২

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা প্রায় ১৩লাখ টাকা মুল্যের ২২৮পিস ভারতীয় শাড়ি উদ্ধার ও ২জনকে আটক করেছে পুলিশ। শনিবার(২০ আগষ্ট) সকালের দিকে উপজেলার চেয়ারম্যান পাড়া ও ১০নম্বর এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করা হয়।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২জনকে আটক ও ভারতীয় শাড়ি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। আটককৃতরা হলো, মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের মিস্ত্রিপাড়ার বাসিন্দা মো. আব্দুল মান্নানের ছেলে মো. রুবেল(২৯) ও ৩নং ওয়ার্ডের কাজীপাড়ার বাসিন্দা মো. আব্দুর রহিমের ছেলে মো. রাসেল(২৭)। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আলী ঘটবার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ভারতীয় শাড়ী মাটিরাঙ্গার চেয়ারম্যানপাড়া এলাকা থেকে চট্টগ্রামে পাচারের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় মাটিরাঙ্গা থানা পুলিশ। অভিযানকালে একটি ঘরে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ৬০পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com