বুধবার, ০৩ Jun ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

মাঠের পর মাঠ ধান ক্ষেত কৃষকের বুক জুড়িয়ে দিচ্ছে

Reading Time: < 1 minute

শেখ ইমন,ঝিনাইদহ প্রতিনিধি

দিগন্ত বিস্তৃত মাঠে এখন সবুজের সমারোহ। যেদিকে চোখ যায় শুধুই বোরো ক্ষেত। মাঠের পর মাঠ ধান ক্ষেত কৃষকের বুক জুড়িয়ে দিচ্ছে।

কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় লক্ষ্যমাত্রার অতিরিক্ত জমিতে বোরো ধানের চাষ হয়েছে। আগাম চাষ করা ধান ক্ষেত গুলোতে শীষ বের হতে শুরু করেছে। বাকি ক্ষেত গুলো থোড় অবস্থায় রয়েছে। মাস খানেকের মধ্যে আগাম বোরো ধান কাটা শুরু হবে বলে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সুত্রে জানা যায়, ঝিনাইদহ জেলায় ৮০ হাজার ২৮৪ হেক্টরে বোরো চাষ হয়েছে।ধানের দাম বেশি হওয়ায় চাষিরা বোরো চাষে ঝুঁকেছে। এখন পর্যন্ত বোরো ক্ষেতের অবস্থা ভাল বলে চাষিরা জানায়। তবে বৃষ্টি না হওয়ায় সেচ বেশি লাগছে। এতে উৎপাদন খরচ বেশি পড়ছে।

ঝিনাইদহ সদর উপজেলার বোড়াই গ্রামের কৃষক আফন উদ্দীন জানান, তিনি এবার আড়াই বিঘা জমিতে বোরো চাষ করেছেন। ধান থোর অবস্থায় আছে। তাদের এলাকায় বোরোর অবস্থা ভাল।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বোরো ধানের অবস্থ ভাল। আগাম চাষকৃত ধানে শীষ বের হয়েছে। এক মাসের মধ্যে বোরো ধান কাটা শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com