শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

মাদকের বিস্তার রোধে খেলাধুলাকে ছড়িয়ে দিতে হবে- ডেপুটি স্পীকার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি :

সাঁথিয়া, পাবনা, ০২ ডিসেম্বর ২০২২

দেশের উন্নয়ন ও সমৃদ্ধিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সুস্থ্য মানবসম্পদের কোন বিকল্প নেই। সুস্থ্য মানবসম্পদ তৈরির অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলার চর্চা করা। ধুমপান ও মাদকমুক্ত রেখে যুব সমাজকে সুস্থ্য সবল ও কর্মক্ষম করে গড়ে তুলতে হবে। আজ (শুক্রবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, পুন্ডুরিয়া হাইস্কুল মাঠ প্রাঙ্গনে পুন্ডুরিয়া উদয়ন সংঘের উদ্যোগে আয়োজিত পুন্ডুরিয়া উদয়ন সংঘ ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং সাংস্কৃতিক  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ডেপুটি স্পীকার বলেন, বাংলাদেশের অধিকাংশ ক্রীড়াবিদের ফিটনেসের ঘাটতি রয়েছে। তারা একটানা ৯০ মিনিট দৌড়াতে পারে না। শারীরিক ফিটনেস বাড়ানোর জন্য সকলকে ধুমপান ও মাদক ত্যাগ করতে হবে। মাদক ত্যাগ করতে পারলে মানুষের মাঝে কর্মশক্তি বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্য খাতে রাষ্ট্রের অনেক ব্যয় কমবে। যে মাদক আমাদের শরীরের ক্ষতি করে, নিজেদের উন্নতিকে ব্যাহত করে, রাষ্ট্রের ক্ষতি করে তা মানুষ কেন গ্রহন করে তা আমার বোধগম্য নয়। মাদক থেকে যুব সমাজকে ফিরিয়ে এই ধরনের ফুটবল টুর্নামেন্ট সারাদেশে আয়োজন করতে সবাই উদ্যোগী হতে হবে। এর আগে বেড়া মুক্তিযোদ্ধা সংসদের উদ্যেোগে আয়েজিত ডেপুটি স্পীকারকে সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ শামসুল হক টুকু বলেন, সংবর্ধনা বীর মুক্তিযোদ্ধাদের প্রাপ্য। জাতির পিতার ডাকে সাড়া দিয়ে তারা এই দেশটাকে স্বাধীন করেছে।  তাঁদের প্রাপ্য সম্মান রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত নানান ধরনের উদ্যোগ গ্রহন করছেন। দেশের যে কোন সংকট মোকাবেলায় প্রয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তানরা আবারও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। মোঃ ফজলুল রহমান ফজুর সভাপতিত্বে অনুষ্ঠানে সাথিয়া উপজেলা  আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খান, করমজা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচী, করমজা ইউনিয়নের মুক্তিযোদ্ধা সম্পাদকসহ সাথিয়ার স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত-(মোঃ শোয়াইব), সহকারী পরিচালক (গণসংযোগ); বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com