মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

News Headline :
তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সরকারি কর্মচারীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল-রাজশাহী বিভাগীয় কমিশনার নওগাঁর বদলগাছীতে ধান বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক বৃদ্ধার মৃত্যু পাবনায় আওয়ামী দোষর ছাত্রহত্যা মামলার আসামী পানি উন্নয়ন বোর্ডসহ আশে পাশের অফিসগুলো নিয়ন্ত্রন করছেন রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাইতে গ্রেফতার  পাবনার আতাইকুলায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়ি দোকানঘরে আগুন অতিরিক্ত পুলিশ মোতায়েন পাবনা  ঈশ্বরদীর ৬ জনসহ জেলার মাদকবিরোধী ও বিশেষ অভিযানে ১১ জন গ্রেপ্তার

মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা জরুরি: নওগাঁ পুলিশ সুপার

Reading Time: < 1 minute

ফিরোজ হোসেন বদলগাছী, নওগাঁ:

মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম। তিনি বলেন, “বর্তমান প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই সচেতনতা বাড়াতে হবে। শিক্ষার্থীরাই পারে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে।”

বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় নওগাঁর বদলগাছী উপজেলার কোলা আদর্শ কলেজে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, “অপ্রাপ্ত বয়সে বিয়ে একটি মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দেয়। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

সাইবার অপরাধ প্রসঙ্গে তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে হবে। অচেনা কারও সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহারই আমাদের নিরাপদ রাখতে পারে।”

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, “শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিলে তারা দেশের সম্পদ হয়ে উঠবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসন- সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাকসুদুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আইন জানলে অপরাধ থেকে দূরে থাকা সহজ হয়। তাই ছোটবেলা থেকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন কোলা আর্দশ ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগ সহকারী অধ্যাপক জনাব মোঃ গোলাম মোস্তফা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান। তিনি বলেন, “শিক্ষার্থীদের নিরাপদ রাখতে পুলিশ সব সময় কাজ করছে। যেকোনো সমস্যায় পুলিশকে জানাতে হবে।”

মতবিনিময় সভায় শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ ও অনলাইন নিরাপত্তা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। বক্তারা সেসব প্রশ্নের উত্তর দেন এবং সচেতন থাকার বিভিন্ন দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com