বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

মাদক মামলায় সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেতার যাবজ্জীবন

Reading Time: < 1 minute

মোঃ মিনারুল ইসলাম, কুষ্টিয়া:

কুষ্টিয়ার মিরপুরের মাদক মামলার যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি, সাবেক পৌর কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র ও পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আল হেলাল নির্পন (৪৬) আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার (৩ অক্টোবর) আসামি আল হেলাল নির্পন আদালতে আত্মসমর্পণ করলে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী। আত্মসমর্পণকারী ফেনসিডিল ও ইয়াবা মামলার কারাদণ্ডপ্রাপ্ত আসামি আল হেলাল নির্পন কুষ্টিয়ার মিরপুর উপজেলা শহরের আদর্শপাড়া এলাকার আকিম উদ্দিনের ছেলে। তিনি মিরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র ও পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক। আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৫ অক্টোবর রাত ৯টার দিকে মিরপুর উপজেলা শহরের আদর্শপাড়া এলাকায় আল হেলালের বসতবাড়ির গেট সংলগ্ন তার ব্যক্তিগত অফিস রুমে অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়াবা এবং ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে মিরপুর থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিরপুর থানায় মামলা হয়। মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ৮ ডিসেম্বর তদন্তকারী কর্মকর্তা এসআই এমদাদুল হক আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণ শেষে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিলের ৩(খ) ধারার অধীনে অপরাধ প্রমাণিত হওয়ায় গত ২৮ সেপ্টেম্বর আসামি আল হেলাল নির্পনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার সময় আল হেলাল আদালতে উপস্থিত ছিলেন না। পলাতক আসামি আল হেলাল সোমবার আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আল হেলাল আদালতে আত্নসমর্পণ করেছেন। তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com