শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

মাদক মুক্ত নবীনগর চাই এর আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

এস.এম অলিউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া :
বিপুল উৎসাহ আর আনন্দঘন উচ্ছ্বাসের মধ্য দিয়ে কুমিল্লা অঞ্চলের বৃহত্তর সামাজিক ব্যতিক্রমধর্মী সংগঠন মাদক মুক্ত নবীনগর চাই এর আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের নিতিনির্ধারক ও সদস্য বৃন্দের সরব উপস্থিতিতে অদূরে বাঞ্ছারামপুরে অবস্থিত স্বপ্নদ্বীপে দিনব্যাপী এ আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। চল যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে প্রতিবাদের সুরে মাদক থাকবে দূরে,এই স্লোগান কে সামনে রেখে নবীনগর থেকে সকাল ৮টায় মাদকমুক্ত নবীনগর চাই এর সদস্যরা নৌকা পথে যাত্রা শুরু করেন। হিমেল হাওয়া আর নদীর ঢেউয়ের যৌথ সম্মিলনে তালে-তালে নেচে, গেয়ে এবং বিভিন্ন রকম খেলাধুলায় মেতে উঠে সারা দিন উপভোগ করেন মাদক মুক্ত নবীনগর চাই এর সদস্যরা। আনন্দ ভ্রমণ উপলক্ষে ফুটবল খেলা,সাঁতার প্রতিযোগিতা লটারি ড্র সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা এবং মধ্যাহ্নভোজ এর আয়োজন করা হয়। মাদক মুক্ত নবীনগর চাই এর সভাপতি সাংবাদিক আবু কাউছারের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক ওমর ফারুকের পরিচালনায় রাফায়েল ড্র এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন মাদক মুক্ত নবীনগর চাই এর নেত্রীবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com