রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

মাধবপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বিজিবির হাতে যুবক আটক 

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু :মাধবপুর :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বিজিবি কোম্পানি সদর ক্যাম্পের সদস্যরা ভারত থেকে আসার পথে ১জন বাংলাদেশী যুবককে আটক করেন।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি সকালে মনতলা কোম্পানি সদর বিওপি ক্যাম্পের নায়েক মোঃ সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে বিজিবি’র নিয়মিত টহল দল উপজেলার চৌমুহনী ইউনিয়নের সীমান্তের মেইন পিলার ১৯৮৬ হতে ২’শত গজ বাংলাদেশের অভ্যন্তরে রামনগর সীমান্ত এলাকা দিয়ে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত থেকে বিভিন্ন ভারতীয় মালামালসহ বাংলাদেশে প্রবেশ করে দৌড়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় ১যুবককে আটক করে মাধবপুর থানায় সোপর্দ করেছে।
আটক মো: বাবু আলী(২২) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাটিকাটা-তাজেন্দ্রপুর গ্রামের আলমের ছেলে। বিজিবি বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃত বাবুল আলী জানান, ৭মাস পূর্বে সে রাজশাহী সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে ভারতের চেন্নাই শহরে কাজের সন্ধানে গিয়েছিলেন।  বিজিবি’র হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ইমদাদুল বারী খান জানান, আটককৃত ১’জন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর
১১ (১)(ক), ১১ (১) (গ)/১১(২)তৎসহ ১৯৭৪ইং সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় তাকে মাধবপুর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com