বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

মাধবপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনে ইউএনও  

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু,  মাধবপুর :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ ইন্তেকাল করেছেন। বুধবার দিবাগত রাত ২’টার দিকে তিনি বার্ধক্যজনিত শারীরিক নানা জটিলতায় অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় নিজনগর গ্রামে মরহুম এই বীর মুক্তিযোদ্ধার কফিনে জেলা পুলিশ বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান মরহুম বীর মুক্তিযোদ্ধার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পাশাপাশি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে সমাহিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাগণ, সূধীজন, এলাকাবাসী এবং মরহুমের গুণগ্রাহী আত্মীয় স্বজন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com