মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ময়মনসিংহে ৪০টি সেতু উদ্বোধন করেন

Reading Time: < 1 minute

কামরুল হাসান,ময়মনসিংহ:
আজ ১৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি ঢাকাস্থ সড়ক ভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে ময়মনসিংহ বিভাগের ৪০টি সেতু উদ্বোধন করেন। দেশব্যাপী সর্বমোট ১৫০টি সেতু, ১৪টি ওভারপাস, স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষাকেন্দ্র ডিটিসিএ ভবন, বিআরটিসির ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র এবং দুর্ঘটনায় নিহত-আহত ব্যক্তিদের মধ্যে ক্ষতিপূরণ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠান ময়মনসিংহে সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজার রহমান।ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র, ইকরামুল হক টিটু, মাননীয় সংসদ-সদস্যবৃন্দ, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ বিভাগ, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, পুলিশ সুপার, ময়মনসিংহ, বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা কমিটি ও মহানগর কমিটির নেতৃবৃন্দ, প্রজাতন্ত্রের কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com