বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনে ১জনকে জরিমানা, ১জনের কারাদণ্ড

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে
 ১ব্যাক্তিকে ১লাখ টাকা জরিমানা ও অপর ১জনকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার(২১ নভেম্বর) সকালে উপজেলার ছুদুরখীল এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২জনকে দন্ড প্রদান করেন। জানা যায়, উপজেলার ছুদুরখীল ও যোগ্যাছোলা ইউনিয়নের বেশ কিছু স্থানে এক শ্রেণীর অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনকে ফাঁকি দিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, হালদা খালের উৎপত্তিস্থল রামগড়-বাটনাতলী খাল থেকে বালু উত্তোলন করছে। এসময় যোগ্যাছোলা ইউনিয়নের চাকমাপড়া এলাকার খালের পাড় থেকে অবৈধ বালু উত্তোলন করায় মো. সুমন(৩৬) নামের একজনকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে ছুদুরখীল এলাকায়ও অবৈধ বালু উত্তোলনের দায়ে মো. শহিদুল ইসলাম(৪১) নামের আরেকজনকে ১লাখ টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী জানান, অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে একজনকে ১লক্ষ টাকা জরিমানা ও আরেক জনকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com