মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

News Headline :
পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতীর অনশন বাড়ি ছেড়ে পালানোর অভিযোগ যুবকের পরিবারের বিরুদ্ধে নওগাঁয় নিয়োগ সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগে জেলা জজ আদালতের সাবেক সেরেস্তাদারকে কারণ দর্শানোর নোটিশ  আইএলও সম্মেলনে যোগ দিতে জেনেভা গেছেন এমপি শিমুল বিশ্বাস পাবনার বিভিন্ন থানা ও ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার

মানিকছড়িতে প্রবাসী কোরআনের হাফেজের গলাকাটা লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে সেমুতাং গ্যাসফিল্ড এলাকায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে কোরআানের হাফেজ মো. সাজ্জাদ হোসেন(২৪) নামের এক প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার(১১ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের অন্তর্গত সামুতাং গ্যাস ফিল্ড এলাকায় রাতের আধাঁরে ঘরে প্রবেশ করে কে বা কারা তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। তিনি ওই এলাকার মো. মাসুদ রানার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত সাজ্জাদ মাসখানেক আগে কাতার থেকে বাড়িতে এসে ঘরের কাজ শুরু করেন। ঘরের কাজ চলার কারণে তিনিও তার মা-ভাই খাবার দাবার তার নানার বাড়িতে করতেন। ঘটনার দিন আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে বাসায় তার ছোটভাই মো. মোস্তাফিজ, বন্ধু মো. আবু বক্কর পার্শবর্তী সিএনজি চালক মো. ওমর ফারুক একসাথে ছিলেন। কিছুক্ষণ পর আবু বক্কর ভাতের জন্য তার নানার বাড়িতে যান। তার একটু পরেই সিএনজি চালক ওমর ফারুক তার কাজে চলে আসেন। তারপর নিহতের ছোটভাই মোস্তাফিজও বাসা থেকে বেরিয়ে যান। তখন নিহত সাজ্জাদ তার নিজ বাড়ির শয়নকক্ষেই ছিলেন। ঘন্টাখানেক পর একই সাথে তার ভাই মোস্তাফিজ ও আবু বক্কর এক সাথে বাসায় ফিরলে বাইরের লাইট বন্ধ দেখে। পরে ঘরে প্রবেশ করেই সাজ্জাদের গলাকাটা লাশ দেখতে পান। পরে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে সহকারি পুলিশ সুপার মানিকছড়ি সার্কেল একেএম কামরুজ্জামান ও মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ শাহানূর আলম সঙ্গীও ফোর্সসহ ঘটনাস্থালে ছুটে যান। পরে ভোর ৫টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মানিকছড়ি থানায় নিয়ে আসেন। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহম্মদ শাহানূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনার সাথে জড়িত এখন পর্যন্ত তা জানা যায়নি। তবে তার সাথে থাকা তিনজনকেই প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com