মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মানিকছড়িতে সিএনজি-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত-২

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার গাড়িটানা বাজার সংলগ্ন কাভার্ড ভ্যান-আম বোঝাই সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শনিবার (১০ জুন) সকাল সাড়ে ৮টায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো-চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের হাশিমনগর গ্রামের বাসিন্দা ব্যাবসায়ী আব্দুল মোতালেব(৩৫) ও একই এলাকার বাসিন্দা সিএনজি চালক আলী আজগর(৩২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে সিএনজিটি মানিকছড়ির তিনটহরী থেকে আম নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে গাড়ীটানা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা প্রাণ আরএফএল কোম্পানির কাভার্ডভ্যানের চাপায় দুমড়ে মুচরে যায়।
এসময় ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুইজন নিহত হয়। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com