বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

মানিকছড়িতে ১০০লিটার চোলাই মদসহ আটক-১

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে যৌথ বাহিনীর অভিযানে ১’শ লিটার চোলাই মদ, ১বোতল ভারতীয় মদ ও মদ তৈরির সরঞ্জামসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার(১৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের গাড়িটানা ত্রিপুরা পাড়ায় যৌথ বাহিনীর এ অভিযান পরিচালনা হয়।
আটক ব্যাক্তি মানিকছড়ি উপজেলার উত্তর গাড়ীটানা এলাকার মৃত বরেন্দ্র কুমার ত্রিপুরার ছেলে রাসেল কুমার ত্রিপুরা(৩২)।পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ত্রিপুরা ও মারমা পল্লীগুলোতে নিয়মিত মদ তৈরি ও বিক্রিতে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। ফলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা হয়। এ সময় ১’শ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১বোতল ভারতীয় মদ, মদ তৈরির সরঞ্জামাদিসহ রাসেল কুমার ত্রিপুরাকে আটক করা হয়।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com