শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

মানিকছড়িতে মাদকসহ স্বামী-স্ত্রী আটক

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ, গাঁজা ও ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।
বুধবার(১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার তিনটহরী নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী সনাত মারাকের ছেলে ফনিশন মারাক(৬০) ও তার স্ত্রী আক্রাই দেওয়ান(৪৭) এর বাড়ি তল্লাশি করে ৫০লিটার চোলাই মদ, ৫০০গ্রাম গাঁজা, ৩পিচ ইয়াবা ও একটি মোবাইলসহ মদ তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ৪নম্বর তিনটহরী ইউনিয়নের তিনটহরী নামার পাড়া এলাকায় মাদক বিক্রির  সংবাদে ৩ফিল্ড রেজি. আর্টি. সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের বিএ-১১৪৭৬ লে. মোহাম্মদ ফাহিম এহেসান এর নেতৃত্বে সেনাবাহিনী ও থানার উপ-পরিদর্শক (এস.আই) শংকর মজুমদারের নেতৃত্বে একটি টহল দল গারো সম্প্রদায় ফনিশন মারাকের ঘর তল্লাশি করে চোলাই মদ, গাঁজা, ইয়াবা ও একটি মোবাইলসহ মদ তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে। পরে পুলিশ বাদী হয়ে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ মাদকব্যবসায়ী স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রজু করে। বৃহস্পতিবার(১৩ অক্টোবর) বিকেলে আদালতে পাঠানো হয়েছে। মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোয়েন্দা নজরদারিতে যৌথবাহিনীর জালে মাদক ব্যবসায়ী যুগলকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com