মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

মানিকছড়িতে শিশু ধর্ষণের ঘটনায় মামলা, ধর্ষক পলাতক

Reading Time: < 1 minute

আবদুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ির বাটনাতলী ইউনিয়নে এক লম্পট কর্তৃক ৫বছরের শিশু ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় ধর্ষক পলাতক রয়েছে। বৃহস্পতিবার(৯ মার্চ) বিকেলে পাশবিক নির্যাতনের ঘটনা ঘটে।
ধর্ষক আনু মিয়া(৫৫) ওই ইউপির ৯নং ওয়ার্ডের নামার পাড়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শিশু কন্যার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে ওই বখাটে লম্পট পালিয়ে যায়। এদিকে নির্যাতিত শিশু কন্যার মা ছবুরা বেগম ও পিতা মো. শাহজাহান বিষয়টি ইউপি সদস্য মো. মহরম আলীকে অবহিত করলে এ বিষয়ে কাউকে না জানিয়ে গ্রাম্য চিকিৎসকের নিকট থেকে ব্যাথার ঔষধ নিয়ে বাড়ি ফিরে যেতে পরামর্শ দেন। এক পর্যায়ে বিষয়টি পুলিশকে অবহিত করা হলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে চিকিৎসকরা শিশুটির গোপনাঙ্গে ক্ষত চিহ্নের নমুনা পেয়ে তাকে জেলা হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসক ডা. মহিউদ্দীন বলেন, শিশু’র গোপনাঙ্গে ক্ষত চিহ্নের আলামত থাকায় তাকে জেলা সদরে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
পরে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ডের পর পুলিশি নিরাপত্তায় রাতে শিশুটির শারীরিক পরীক্ষা-নিরিক্ষায় জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার জানার পর দ্রুত নির্যাতিত শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও মামলা রেকর্ড শেষে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনে জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শিশু ধর্ষণকারী আনু মিয়াকে আটক করতে পুলিশ তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com