বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

News Headline :
ফুটপাত থেকে আইল্যান্ড-রাজশাহী জুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম রাজশাহীতে বাবা-ছেলেকে পিটিয়ে আহত  নালায় ফেলে যায় আহত যুবককে পাবনার ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা এবং পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে হাইওয়ের পাশে ভাগাড়: জনস্বাস্থ্য ও সড়ক নিরাপত্তার নীরব হুমকি সরকারি ধান ক্রয়ে সিন্ডিকেটের থাবা: প্রচারণার অভাবে বঞ্চিত হাজারো কৃষক পাবনা পদ্মা নদীর পাড়ে বস্তাবন্দি কিশোরীর লাশ উদ্ধার ৩জন গ্রেফতার নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোর কক্ষ থেকে মা ও দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার পাবনার আটঘরিয়ায় পরকিয়া প্রেমিক ও প্রবাসীর স্ত্রী এবং বেড়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কাজের সময় স্থানীয়দের হাতে আটক পাবনার ঈশ্বরদীতে আওয়ামী কৃষকদের ‘লিচু মেলার’ প্রস্তুতি প্রধান অতিথি বিএনপি সরকারের বাণিজ্য মন্ত্রী!

মান্দায় মসজিদ উন্নয়ন প্রকল্পের সাড়ে ৩শো গাছ উপড়ে ও ভেঙ্গে ফেলার অভিযোগ

মান্দায় মসজিদ উন্নয়ন প্রকল্পের সাড়ে ৩শো গাছ উপড়ে ও ভেঙ্গে ফেলার অভিযোগ

Reading Time: < 1 minute

মোঃ-হাবিবুর রহমান,নওগাঁ :
নওগাঁর মান্দা উপজেলায় মসজিদ উন্নয়ন প্রকল্পের সাড়ে ৩শো গাছ উপড়ে ও ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে । গত রবিবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে পার-কালিকাপুর গ্রামে এই ঘটনা টি ঘটে। স্থানীয় এলাকাবাসী ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ সুবুজ হুসেন জানান, রাতের অন্ধকারে দক্ষিন পার-কালিকাপুর জামে মসজিদ উন্নয়ন প্রকল্পের জন্য লাগানো গাছ উপড়ে ও ভেঙ্গে ফেলে দুর্বৃত্তরা। মসজিদ উন্নয়নের জন্য এলাবাসীর উদ্যোগে গত ৩ মাস আগে সাড়ে ৩ শো পিস ইউক্যালিপ্টাস গাছ রোপণ করা হয়। স্থানীয় বাসিন্দা মন্টু, আব্দুল মতিন, হাবিবুর রহমান ও নাজমুল সোহেল, জানায় ২৫ শতক জমিতে মসজিদ উন্নয়ন প্রকল্পের স্বার্থে বাগান করার জন্য সাড়ে ৩ শো পিচ ইউক্যালিপ্টাস গাছ গত ৩ মাস আগে রোপণ করে জমির চারে দিকে নেটের বেড়া দিয়ে ঘিরে রাখে। সোমবার সকালে জানতে পারেন কে বা কাহারা রাতে সবগুলো গাছ উপড়ে, ভেঙ্গে ফেলেছে। এতে প্রায় এক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। এ ঘটনায় মসজিদ কমিটির পক্ষে মোঃ হাবিবুর রহমান নামে এক ব্যাক্তি মান্দা থানায় অজ্ঞাতদের নামে আজ মঙ্গলবার মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বেপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনসুর রহমান বলেন, আমার হাতে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com