বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

Reading Time: < 1 minute

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ:
নওগাঁর মান্দায় বিএনপি’র পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তেঁতুলিয়া ইউনিয়নের পিড়াকৈর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে এবং তেঁতুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি’র সদস্য জিয়াউর রহমান (জিরু) ওরফে সুরুত আলী সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে আর্থিক সহায়তা (নগদ পাঁচ হাজার টাকা) প্রদান করেন এবং তার পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান জাতীয় নির্বাহী কমিটি বিএনপি’র সদস্য এম.এ মতিন। এসময় মান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ৯নং তেঁতুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান এ.কে.এম নাজমুল হক নাজু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এ্যাড.মিজানুর রহমান,সিদ্দিক হোসেন, জেলা কৃষক দলের সদস্য ফজলুর রহমান বাবুল, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, শাহিনুর ইসলামসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সুরুত আলী জানান, পেশায় তিনি একজন ভ্যানচালক। সম্প্রতি সাবাইহাট থেকে তার ভ্যানটি চুরি হয়ে যায়। এরপর তিনি পূনরায় একটি ভ্যান ক্রয় করার নেসডো নামক একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋৃণ গ্রহণ করেন। গত মঙ্গলবার সকাল ৮ টার দিকে আকস্মিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তার বসতবাড়ির প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল (আসবাবপত্র, ধান, চাল,শ্যালো মেশিন,টিভি, ফ্রীজ এবং এনজি থেকে উত্তোলনকৃত নগদ ৫০ হাজার টাকা) পুড়ে ছাই হয়ে যায়। এতে সর্বস্ব হারিয়ে চরম বিপাকে পড়ায় সকলের সহযোগীতা কামনা করেছেন তিনি

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com