বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

মান্দায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার উৎসুক জনতার ভিড়

Reading Time: < 1 minute

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ :
নওগাঁর মান্দায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের শহিদ বধ্যভূমি সংলগ্ন একটি ধান ক্ষেতের আইল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার পরনে হাফ শার্ট ও লুঙ্গি ছিল। তাঁর বয়স ৪৫ বছরের মতো হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাকুড়িয়া গ্রামের একটি বিলের ধান ক্ষেতের আইলে পানিতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয় তারা। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী বলেন, মরদেহটি শনাক্তের জন্য পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) জানানো হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com