বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

মান্দায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

Reading Time: < 1 minute

মোঃ হাবিবুর রহমান, নওগাঁ :
নওগাঁর মান্দায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুই কলেজছাত্র। আজ বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রের নাম ফারুক হোসেন (২২)। সে রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের মেলান্দি গ্রামের মেহেরাজ হালদারের ছেলে। আহত অয়ন হালদার (১৫) ও শান্ত ইসলাম (১৬) একই গ্রামের বাসিন্দা। এদের মধ্যে অয়ন হালদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হতাহতরা কেশরহাট কারিগরি কলেজের শিক্ষার্থী। আহত শান্ত ইসলাম জানান, একটি মোটরসাইকেলে তিন বন্ধু মান্দা উপজেলার কুসুম্বা মসজিদে বেড়াতে আসেন। সেখান থেকে ফেরার পথে মোহাম্মদপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, লাশ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com