বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

মান্দায় বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু

Reading Time: < 1 minute

মোঃ-হাবিবুর রহমান, নওগাঁ :
নওগাঁর মান্দায় বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে বলে জানাগেছে । আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে মান্দা থানা পুলিশ। ঘটনার পর থেকে নিহতদের আরেক বন্ধু মুক্তার হোসেন গা ঢাকা দিয়েছে। নিহত যুবকেরা হলেন, উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের আক্কাস আলীর ছেলে শারিকুল ইসলাম পিন্টু (২২), পাকুড়িয়া মধ্যপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আশিক হোসেন (২২) ও প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামের নেকবর আলীর ছেলে নাঈমুর রহমান নিশাত (২০)। নিহত শারিকুল ইসলাম পিন্টুর বাবা আক্কাস আলী বলেন, ‘বিকেল ৩টার দিকে ছেলে পিন্টু খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যার দিকে তার মৃত্যুর খবর জানতে পারি। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে বলতে পারছি না
স্থানীয় পাকুড়িয়া গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিন সহ নাম অনইচ্ছুক অনেক ব্যাক্তিরা বলেন, সন্ধ্যার দিকে বিলউরাইল গ্রামের মাঠে চার যুবক এক সঙ্গে মাদপান করে। এর কিছু পর তারা অসুস্থ হয়ে পড়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আশিক মারা যায়। অন্য দুজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অন্য দুই জনকে মৃত ঘোষনা করেন।
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আনন্দ কুমার বলেন, হাসপাতালে নেওয়ার আগেই পিন্টু ও নিশাতের মৃত্যু হয়েছে।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। এর পর তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে। কীভাবে যুবকদের মৃত্যু হয়েছে জানতে চাইলে ওসি বলেন, এই মুহুর্তে বলা যাচ্ছে না ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com