বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

মার্কস অ্যাকটিভ স্কুল দাবা প্রতিযোগিতা ২০২২ এর সমাপণী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত “

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহীঃ
বাংলাদেশ দাবা ফেডারেশনের উদ্যোগে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মার্কস অ্যাকটিভ স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ অগস্ট) সন্ধ্যা ৭টায় রাজশাহী মহানগরীর এডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল । সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) । উল্লেখ্য, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও আবুল খায়ের গ্ৰুপের পৃষ্ঠপোষকতায় তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৩৫ টি স্কুলের ৫২ টি দলের মোট ৩১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বি দল এবং রানার আপ হয়েছেন রাজশাহী গভ. ল্যাবরেটরি হাই স্কুল কিং দল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী অনু ও বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাহী সদস্য শেখ মনিরুল ইসলাম আলমগীর।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com