মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মিথ্যা অভিযোগে রাজারহাটে বীর মুক্তিযোদ্ধার নামীয় সম্মানী ভাতা স্থগিত

Reading Time: < 1 minute

নয়ন দাস,কুড়িগ্রাম :
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের মল্লিকবেগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেন এর নামীয় মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা মিথ্যা ষড়যন্ত্র মূলক অভিযোগে বন্ধ হওয়ায় মুক্তিযোদ্ধার পরিবার আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
খোঁজ খবর নিয়ে জানা গেছে, রাজারহাট উপজেলার উপজেলার নাজিমখান ইউনিয়নের মল্লিকবেগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন তাহার বেসামরিক গেজেট নং- ৩১০৪, মুক্তিযোদ্ধা নম্বর-০১৪৯০০০৫০৫১, ভারতীয় তালিকা নং- ৩৯৬৬৩, লাল মুক্তিবার্তা নং- ৩১৬০৯০০৮৮। বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। দেশমাত্রিকার মুক্তির সংগ্রামে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন নিজের জীবন বাজি রেখে পরিবার পরিজনকে রেখে যুদ্ধে অংশগ্রহণ করেন। নানা প্রতিকূলতার মধ্যেও বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেনের পরিবার সরকারি ভাবে মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা প্রাপ্ত হওয়ায় সুন্দর জীবন যাপন করে আসছিল। বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেনের ওয়ারিশ যথাক্রমে তাহার স্ত্রী আকিলা বেগম, ছেলে মৃত আহাদ আলী, মোঃ সাদ আলী, মোঃ আব্দুর ছালাম, মোঃ আবুল কালাম, মোঃ রমজান আলী, মেয়ে মোছাঃ সুফিয়া বেগম, মোছাঃ ছাপিয়া বেগম ও মোছাঃ সাহিদা বেগম জীবিত রয়েছেন। বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেনের মৃত্যুর পর তাহার ওয়ারিশগণের পরিচিতি নিশ্চিত করেছেন রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, রাজারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক পাটোয়ারী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আকবর আলী সরকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অবঃ) বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান সরকার। অথচ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, স্থানীয় এলাকার সচেতন সমাজ বিশিষ্টজন কর্তৃক স্বীকৃত ও পরিচিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেনের পরিবার স্থানীয় কতিপয় ব্যক্তির অনৈতিক প্রস্তাব মেনে না নেওয়ায় মিথ্যা, ষড়যন্ত্র মূলক অভিযোগে হয়রানীর শিকার হচ্ছেন। ওই চক্রের মিথ্যা অভিযোগে সম্প্রতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেনের নামীয় মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা বন্ধ রয়েছে। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেনের স্ত্রী আকিলা বেগম প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com