মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মুরগী ডিম না পেরে বাচ্চা প্রসূত করলে

Reading Time: < 1 minute

নাঈম ইসলাম বাঙালি, তাড়াইল কিশোরগঞ্জ:

মুরগী থেকে ডিম তারপর সেই ডিম থেকে বাচ্চা জন্ম নেয় কিন্তু তা না হয়ে যদি মুরগী সরাসরি বাচ্চা জন্ম দেয় তাহলে কিরকম হবে! অবাক হচ্ছেন অবাক হওয়ারেই কথা এমনেই এক রহস্যজনক মুরগী বাচ্চা জন্ম দিয়েছে কিশোরগঞ্জ তাড়াইল উপজেলার নয়নসুখ গ্রামে। ঘটনাটি ঘটে ১লা নভেম্বর ২০২২ইং তারিখে। ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে জানা যায় রহস্যজনক মুরগী বাচ্চা জন্ম দেওয়ার বিষয়টি সত্য। স্থানীয় এলাকাবাসী থেকে শুরু করে দূর-দূরন্ত হতে মানুষ এসে ভিড় জমাচ্ছেন এই এলাকায় মুরগীর বাচ্চা দেখার জন্য। বাচ্চার বয়স দুইদিন এখন পর্যন্ত বাচ্চা এবং বড় মুরগী দুটাই সুস্থ আছে। মুরগীর মালিক বলেন, মুরগী যখন কড়কড়ানি শব্দ দেওয়া শুরু করে তখন বুঝতে পারছিলাম হয়তো মুরগী ডিম দিবে তাই একটি ঝুড়ি পরিষ্কার করে এবং তার মধ্যে কর বিছিয়ে এক জায়গায় রেখেছি মুরগী ডিম পাড়ার জন্য। তখন আমি মাঠে চলে যায় কাজ করার জন্য সন্ধ্যায় যখন বাড়িতে ফিরি মনে হলো মুরগী হয়তো ডিম পেড়েছে। এই ডিম নিরাপদ কোনো জায়গায় রেখে আসার জন্য মুরগির কাছে যায় তারপর ঘটনাস্থলে গিয়ে যা হবার কথা তাই হলো মুরগীর তলে ডিম না পেয়ে দেখা মিললো এক নবজাতক বাচ্চার। দেখে বিস্মিত এবং অবাক হই তখন বাড়িঘরের সকলকে এ বিষয়টি জানায় তখন কেহই বিশ্বাস করতে পারছিলো না। পরে মুরগীর বাচ্চা আর মুরগী দেখে সকলের মনেই বিশ্বাস এলো। অন্য প্রাণীরা যেভাবে বাচ্চা প্রসূত করলে বাচ্চার শরীরে রক্ত পানি দিয়ে শরীর ভিজা থাকে ঠিক তেমনি মুরগির বাচ্চার অবস্থাটা একই রকম। গ্রামের প্রবীন লোকেরা বলেছেন, এমন ঘটনা ঘটে না আর আমরাও কোনো সময় দেখিনি এবং শুনিওনি এখন বাস্তবে এই রহস্যজনক মুরগীর বাচ্চার জন্ম দেখতে পেলাম। পরিশেষে এটাই সত্য আল্লাহ চাইলে সবেই সম্ভব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com