মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মেঘনার ভাঙনে সরাইলের ৪ গ্রামে আতঙ্ক

Reading Time: < 1 minute

শেখ মো. ইব্রাহীম, সরাইল ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি এলাকায় থেকে শুরু হয়েছে ভাঙন। এরমধ্যে নদী পাড়ের ৪/৫টি চাতাল কারখানা বন্ধ হয়ে গেছে। ভাঙন আতঙ্কে তীরবর্তী ৪ গ্রামের বাসিন্ধারা অনেকটা দিশাহারা। নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় উন্নয়ন কাজ বন্ধ হয়ে গেছে একটি মসজিদের। পানিশ্বর শাখাইতিসহ ৪গ্রাম রক্ষায় নদীর তীরে এক কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ নির্মাণের দাবি দীর্ঘদিনের। দেখা যায়, মেঘনার তীরবর্তী পানিশ্বর, পালপাড়া, শাখাইতি ও দেওবাড়িয়া। মেঘনার নদীর ঢেউ খুবই উত্তাল। ঢেউ আর পানির স্রোতে ভাঙন শুরু হয়েছে। আশপাশের অনেক বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। একাধিক বাসিন্দারা জানায়, বছরের এই সময়টা আসলেই নদী ভাঙন শুরু হয়। রাতে ঘুমোতে পারি না। কারণ কোন সময় নদী গিলে ফেলে ঘর। নদীর ভাঙনের সঙ্গে যুদ্ধ করেই বেঁচে আছি। স্থানীয় ইউপি সদস্য সাদু মিয়া, গ্রামের বাসিন্দা ওসমান চৌধুরী ও ছাদেক মিয়াসহ অনেকেই বলেন, ভাঙনের কারণে এখানকার অন্যতম শিল্প এক ডজনেরও অধিক চাতাল বন্ধ হয়ে গেছে। এখন নদীগর্ভে বিলীন হচ্ছে শাখাইতি গ্রামের পূর্ব ও পশ্চিম অংশ। গত বছর পানি উন্নয়ন বোর্ড বস্তা না ফেললে ঝুঁকি আরও বেড়ে যেতো। পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. মিস্টার আলী বলেন, দুই গ্রামে ভাঙন শুরু হয়েছে। ইউএনও মহোদয়কে জানিয়েছি। ভুক্তভোগীদের সহায়তার আবেদন করতে বলেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com