সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

মেডিকেলে চান্স পেয়েও ভর্তি হতে না পারা হত-দরিদ্র অন্তরার পাশে র‌্যা-৫

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীতে টাকার অভাবে মেডিকেলে চান্স পেয়েও ভর্তি হতে পারছেনা অন্তরা। এই সংবাদটি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে র‌্যাব-৫, এর দৃষ্টি গোচর হয়। এরপর গোপনে শুরু হয় ঠিকানা সংগ্রহের কাজ। অনেক খোঁজাখুজির পর র‌্যাব জানতে পারেন, মেয়ে মোছাঃ অন্তরা খাতুন (২০), রাজশাহীর বাঘা থানার চন্ডীপুর গ্রামের হত-দরিদ্র পরিবারের মেয়ে। তার বাবা গত ১৮ বছর পূর্বে দূরারোগ্য ব্যাধিতে মারা যায়।
পরবর্তীতে তার মা অন্যের বাড়ীতে কাজ করে ও ভাই দিনমজুরী করে সংসার চালানোর পাশাপাশি তার লেখপড়ার খরচ যোগান দেয়।
২০২১-২০২২ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও আর্থিক অনটনের কারণে মেডিকেলে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিষয়টি অধিনায়ক, র‌্যাব-৫ এর দৃষ্টি গোচর হয়। এরই প্রেক্ষিতে ১০ এপ্রিল ২০২২ তারিখ র‌্যাব-৫ এর অধিনায়কের পক্ষ হতে ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান চন্ডীপুর গ্রামে অন্তরার বাড়িতে হাজির হয়ে তার হাতে ভর্তির যাবতীয় খরচ প্রদান করেন।
মেডিকেলে চান্স পাওয়া অন্তরা বলেন, আর্থিক অনটনের মধ্যেও নিজের ইচ্ছাশক্তি আর সবার দোয়ায় এ পর্যায়ে পোঁছাতে পেরেছি। কিন্তু আমার পরিবারের পক্ষে মেডিকেলে ভর্তির টাকা জোগাড় করা কষ্টকর হচ্ছিল। বিষয়টি জানার পর র‌্যাব-৫, রাজশাহী আমাকে ভর্তির টাকা দিয়ে সহযোগিতা করায় আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ।
উল্লেখ্য, অসহায় ও দুস্থদের পাশে থেকে আর্থিক ও বিভিন্ন ধরনের সহযোগিতা করে জনসেবা মূলক কার্যক্রমেও বিশেষ ভূমিকা রেখে আসছে এই এলিট বাহিনী।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com