বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

মেধা নির্ণয়ে ধুনট কেজি এ্যাসোসিয়েশনের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
মঙ্গলবার ২০ ডিসেম্বর’২২ বগুড়া ধুনট উপজেলায় অনুষ্ঠিত হলো কেজি এ্যাসোসিয়েশনের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ধুনট গার্লস হাইস্কুল ও ধুনট পাইলট উচ্চ বিদ্যালয়ে পরিক্ষা অনুষ্ঠিত হয়। গার্লস স্কুল প্রাঙ্গনে পরিক্ষা সরজমিন বিস্তারিত জানতে যেয়ে দেখা যায় শিশু কিশোর কিশোরীরা বেশ আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে তাদের মেধা যাচাইয়ের পরিক্ষা দিচ্ছে। অনেকেই নির্ধারিত ৬০ মিনিটের অনেক আগেই তাদের উত্তর পত্রে ৬০ টি প্রশ্নের টিক দেয়া শেষ করেছে। এবার নতুনভাবে কেজি এ্যাসোসিয়েশনের এই পরিক্ষায় মাদ্রাসা থেকেও পরিক্ষার্থী অংশ গ্রহন করে। ধুনট উপজেলার সর্বমোট ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ১৯৭৫ জন পরিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করেছেন। পরিক্ষা চলাকালীন সময়ে কর্তব্যরত কিছু শিক্ষক অভিযোগ করেন প্রশ্নের উত্তর পত্রে চারটি অপশন থাকে যেখানে সঠিক উত্তরটি টিক চিহ্ন দিতে হয় – সেখানে প্রশ্নের সাথে উত্তরের মিল নেই। তাৎক্ষণিকভাবে কিছুটা সমাধান করা গেলেও অনেক পরিক্ষার্থী বিচলিত হয়ে পরেন। কর্তৃপক্ষ প্রশ্নের সাথে যেখানে উত্তর অপশনে মিল থাকবেনা, সেখানে যেকোনো একটি অপশনে টিক দিলেই সঠিক উত্তর হিসেবে সেটা গ্রহন করা হবে বলে জানাযায়। এই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনকারি একটি প্রতিষ্ঠান গোসাইবাড়ী সোনামণি কিন্ডারগার্টেন এর স্বত্বাধিকারী কৃষিবিদ সুলতান মাহমুদ বাদশা বলেন, কেজি এ্যাসোসিয়েশনের এমন বৃত্তি পরীক্ষা গ্রহন কোমলমতি শিশুদের মেধা নির্ণয়ই শুধু হবে না – একটা উৎসাহ ও অভিজ্ঞতাও পাবে এখান থেকে। পরিক্ষা চলাকালীন সময়ে পরিক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের উপস্থিতি বলে দেয় তাদের সোনামণিদের  এ পরিক্ষা কতটুকু আগ্রহ উৎসাহ যুগিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com