শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

মৈত্রী সম্মাননা পুরস্কারে ভূষিত হলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক হাসিবুর রহমান রিজু

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি :
ভারত-বাংলাদেশ এর মধ্যে দ্বিপাক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও অসা¤প্রদায়িক চেতনায় বিশেষ অবদান রাখায় মৈত্রী সম্মাননা পুরস্কারে ভূষিত হলেন ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, সত্যখবর মিডিয়া লিমিটেড এর চেয়ারম্যান, দৈনিক সত্যখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক, এশিয়ান টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার (কুষ্টিয়া) হাসিবুর রহমান রিজু।
গতকাল রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় কলকাতার হাওড়া জেলার ঐতিহ্যবাহী ফ্রেন্ডস ইউনিয়ন লাইব্রেরী কনফারেন্স রুমে হাসিবুর রহমান রিজুর হাতে সম্মাননা স্মারক তুলে দেন হাওড়া ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব লাইব্রেরী’র রচয়িতা ও সম্পাদক প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রী সত্য নারায়ণ দাস, হাওড়া ফ্রেন্ড ইউনিয়ন ক্লাব লাইব্রেরীর সহ-সভাপতি, প্রাক্তন বিচারপতি, লেখক ও গবেষক শ্রী অলোক কুমার মুখোপাধ্যায়, ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের সভাপতি (ভারত) রাধা রানী দত্ত, সাধারণ সম্পাদক (বাংলাদেশ) ইসমাইল হোসেন রকি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন কলকাতা ও হাওড়া অঞ্চলের প্রখ্যাত লেখক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ জ্ঞানীগুনিগণ।
এর আগে গত ২৭ জানুয়ারি ভোরে এ অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন হাসিবুর রহমান রিজু।
সাংগঠনিক সফরে গিয়ে তিনি ভারত-বাংলাদেশ এর মধ্যে দ্বিপাক্ষীয় সম্পর্কে উন্নয়নে সংগঠনের আরো গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের বিভিন্ন ইউনিটের সাথে মতবিনিময় করেন এবং দিক নির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com