বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

মৌলভিবাজার জুড়ীতে চা শ্রমিকদের কর্ম বিরতি পালন

Reading Time: < 1 minute

মোঃ মাহমুদ উদ্দিন. জুড়ী মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চা শ্রমিকের ৩০০ টাকা মজুরী বাস্তবায়নের দাবীতে উপজেলার সকল চা বাগানে শান্তিপূর্ণ কর্ম বিরতি পালন করা হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ৯ টা হইতে ১১টা পর্যন্ত দুই ঘন্টা কর্ম বিরতি পালন করা হয়‌। এ দিকে উপজেলার কাপনা পাহাড় চা বাগানে পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অজন্তী বাউরীর সভাপতিত্বে চা শ্রমিকরা কর্ম বিরতি পালন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন জুড়ী ভ্যালীর সভাপতি কমল বুনার্জী । এ সময় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমলা বাউরী, অর্থ সম্পাদক নীরেন বুনার্জী, ইউপি সদস্য ধীরেন বুনার্জী, সদস্য সঞ্জয় চাষা, বীরেন্দ্র চাষা, বীর গুগলি ডিভিশনের সভাপতি সুলভ বুনার্জী, পদ্মা বুনার্জী, অঞ্জনা চাষা, বিমল বুনার্জী, অনদা চাষা, প্রমিলা বাউরী প্রমুখ। কর্মবিরতিতে অংশ নেওয়া নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমুল্যের উর্ধ্বগতির এই সময়ে ১২০ টাকা দৈনিক মুজুরী হাস্যকর। আমরা দৈনিক ৩০০ টাকা হাজিরা দাবি করলেও মালিকপক্ষ ১৪ টাকা বাড়িয়ে ১৩৪ টাকা করার কথা বলছে। যা রীতিমতো আমাদের সাথে তামাশার সামিল। বক্তরা আরো বলেন, মুজুরী বোর্ডের কাছে তাদের প্রস্তাব দৈনিক মুজুরী ৩০০টাকা নুন্যতম করতে হবে। তা না করা হলে আমরা কর্মবিরতির পাশাপাশি কঠোর কর্মসূচি ঘোষণা করব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com