মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান গ্রেফতার

Reading Time: < 1 minute

মোঃ মাহমুদ উদ্দিন, জুড়ী:
মৌলভীবাজার জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর, জুড়ী উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার রাত দেড়টার দিকে জুড়ী শহর থেকে তাকে গ্রেফতার করে।গত ৬ অক্টোবর জুড়ী থানায় করা পুলিশি কাজে বাধা দেওয়া, বেআইনি কাজ ও হত্যার উদ্দেশ্য আঘাত করা মামলায় ৯নং ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন মাওলানা আব্দুর রহমান।জানা যায়, গত ৫ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জুড়ীতে মিছিল করে জামায়াতে ইসলামী। মিছিল থেকে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া ও হত্যার উদ্দেশ্যে পুলিশের ওপর আক্রমণের অভিযোগে জুড়ী থানার এসআই খসরুল আলম বাদল বাদী হয়ে ২৮ জনের নামোল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। এ মামলায় এতদিন জামায়াত আমীর মাওলানা আব্দুর রহমান পলাতক ছিলেন।জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন মাওলানা আব্দুর রহমান কে গ্রেফতারের কথা স্বীকার করেন। শনিবার মাওলানা আব্দুর রহমানকে কোর্টে পাঠানো হবে বলে তিনি জানান

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com