বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

ময়মনসিংহের ভালুকায় ড্রাম ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ২জন নিহত আহত ৪ জন

Reading Time: < 1 minute

মোঃ সাইফুল, ময়মনসিংহ:
ময়মনসিংহের ভালুকায় ড্রামট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন অটোযাত্রী। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ভালুকা পুরুড়া সড়কের রাংচাপড়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ২ জন হলেন ভালুকা উপজেলার রান্দিয়া গ্রামের দেলোয়ারের পুত্র অটোরিক্সা চালক হোসেন (৪৫) এবং পুরুড়া গ্রামের মৃত আফসরের পুত্র মতিউর রহমান মতি (৫৫)।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, উপজেলার রান্দিয়া থেকে একটি অটোরিক্সা যাত্রী নিয়ে ভালুকায় আসার পথে ভালুকা পুরুড়া সড়কের রাংচাপড়া মোড়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগ্রামী একটি ড্রামট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুটো যানবাহনই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ফিসারীর পানিতে পড়ে যায়। ওই সময় ঘটনাস্থলেই ২ জন মারা যান এবং আহত হন আরও ৪ জন অটোযাত্রী। খরব পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত ২ জনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। আহত ৪ জনকে আশংকাজনক অবস্থায় ভালুকা সদর হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com