বুধবার, ০৩ Jun ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

ময়মনসিংহের র‌্যাবের হাতে ৬৭ কেজি গাঁজা ০১ টি প্রাইভেটকার জব্দ আটক ০২

Reading Time: < 1 minute

কামরুল হাসান,ময়মনসিংহ:
মেজর আখের মুহম্মদ জয় কোম্পানী অধিনায়ক সিপিএসসি, টিটিসি র‌্যাব -১৪ ময়মনসিংহ প্রেস বিজ্ঞপ্তিতে জানান,৪ সেপ্টেম্বর বিকাল অনুমান ৫ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক চৌকস দল কোতোয়ালী মডেল থানার শম্ভুগঞ্জ রেলক্রসিং সংলগ্ন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে মো. শহিদুল ইসলাম শহিদ (৪৩) পিতা – মো. দেলোয়ার হোসেন, মাতা – মোছা. সনেকা বেগম, সাং – কয়রা, থানা-রায়গঞ্জ, জেলা- সিরাজগঞ্জ এবং মো. রাশেদ (২১), পিতা – মোঃ মজিব মিয়া, সাং – আখাউড়া বৈশর, থানা-আখাউরা, জেলা -ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে আটক করে। ধৃত আসামীদ্বয়ের কাছ থেকে সর্বমোট ৬৭ (সাতষট্টি) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। যার অবৈধ বাজার মূল্য অনুমান ১০(দশ) লক্ষ ০৫ (পাঁচ) হাজার টাকা এবং একটি সাদা রঙের পুরাতন প্রাইভেট কার উদ্ধার করতঃ জব্দ করে।গ্রেফতারকৃত আসামীদ্বয়‘কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, ধৃত আসামীদ্বয় মাদক কারবারী চক্রের সদস্য। উক্ত আসামীদ্বয় মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো।র‌্যাব অধিনায়ক জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ধৃত আসামীদ্বয়‘কে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com