মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

ময়মনসিংহের সাফ ফুটবল বিজয়ী নারী ফুটবলারদের বর্ণিল সংবর্ধনা

Reading Time: 2 minutes

কামরুল হাসান,ময়মনসিংহ:

বৃহষ্পতিবার (১৩ অক্টোবর ২০২২) বিকাল ০৩ টায় সাফ চ্যাম্পিয়নশিপ-২০২২ জয়ী ময়মনসিংহ জেলার আট কৃতী ফুটবলাকে বর্ণিল সংবর্ধনা প্রদান করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মসিকের মাননীয় মেয়র মো. ইকরামুল হক টিটু। সাফ চ্যাম্পিয়নশিপ কৃতী নারী ফুটলারদের উত্তরীয় ও ফুলেল সংবর্ধনায় বরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের সভাপতি তাঁর ভাষণে বলেন, সাফজয়ী নারী ফুটবলাররা আমাদের ময়মনসিংহের সন্তান। বিশ^ অঙ্গনে নারী ফুটবলাররা আমাদের মর্যাদা বৃদ্ধি করেছে। আমাদের শ্রেষ্ঠত্বের পুরষ্কার নারী ফুটবলাররা আমাদের এনে দিয়েছে। আজ আমরা গর্বিত। এ গর্বের আমরা সবাই অংশীদার। কৃতীত্বের দাবিদার নারী ফুটবলাররা। আমরা ময়মনসিংহবাসী হিসেবে আমাদের অনুভূতি অসাধারণ। আমরা ময়মনসিংহের নারী ফুটবলারদের পাশে ছিলাম, আছি এবং থাকব। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বহুমূখী উদ্যোগে দেশের প্রত্যন্ত অঞ্চলের খেলোয়াড়েরা আজ জাতীয় পর্যায়ে উঠে আসার সুযোগ পাচ্ছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার মাধ্যমে এ ধারাকে অব্যাহত রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এছাড়াও মেয়র তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশে অনুর্ধ্ব ১৫ নারী ফুটবল দলের মারা যাওয়া খেলোয়াড় ময়মনসিংহের কৃতী সন্তান সাবিনা ইয়াসমিনের পরিবারকে ৫০ হাজার, জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ময়মনসিংহে অবস্থান করা ধুবাউড়ার দলকে ৫০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন। তিনি নারী ফুটবলারদের তিন জন কোচকে সন্মানিত করারও ঘোষণা প্রদান করেন।অনুষ্ঠানে প্রত্যেককে একটি করে ক্রেস্ট, ৫০ হাজার টাকা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে নারী খেলোয়াড় মারিয়া মান্দা অনুপস্থিত থাকায় তার পক্ষে কলসিন্দুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মালা রানী সরকার ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী গ্রহণ করেন। অনুষ্ঠানে সংবর্ধিত নারী ফুটবলার সানজিদা আক্তার তার বক্তব্যে বলেন, ময়মনসিংহবাসী আমাদের পাশে থেকে উৎসাহ, উদ্দীপনা, সাহস, বুদ্ধি-পরামর্শ ও ভালবাসা দিয়ে সার্বক্ষণিক আমাদের পাশে ছিলেন। আমরা ময়মনসিংহবাসীর প্রতি কৃতজ্ঞ। সকলের ভালবাসায় আমরা সাফল্য অর্জন করেছি। তাই এ সাফল্য আমাদের সবার। সানজিদা আরও বলেন, আজকের এই অর্জনে আমাদের যাত্রা শুরু হল যা অব্যাহত থাকবে। সংবর্ধনা অনুষ্ঠানে সর্বস্তরের জনগণ শামিল হয়ে একাত্মতা ঘোষনা করেন ও আনন্দে মেতে উঠেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি হয়। এছাড়াও বক্তব্য রাখেন, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ এড. মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, মসিকের প্যানেল মেয়র, কাউন্সিলরবৃন্ধ, কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মালা রাণী সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com