বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

ময়মনসিংহে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ প্রাণ গেল এক ছাত্রের আহত দুই

Reading Time: < 1 minute

কামরুল হাসান,ময়মনসিংহ:
৩১ অক্টোবর মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ- শেরপুর রোডে তারাকান্দা উপজেলার মধুপুর নামক স্থানে জামান ফিলিং স্টেশনের সন্মুখে ট্রাক ও মটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। মোটরসাইকেলে দশম শ্রেণীর তিন শিক্ষার্থী আরোহী ছিল। দুর্ঘটনায় তাওহীদ (১৬) নামে এক শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয় ও শাকিব মিয়া (১৫) এবং আবু বকর সিদ্দিক (১৬) নামে দু’জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। নিহত তাওহীদ তারাকান্দা উপজেলার মাঝিয়ালী এলাকার আবুল কালামের পুত্র। স্থানীয় সুত্রে জানা যায়, জামান ফিলিং স্টেশন থেকে একটি ট্রাক জ্বালানি নিয়ে সড়কে উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত তারাকান্দা থানা পুলিশের এসআই রায়হানুর রহমান ও এসআই জিল্লুর রহমান জানান, চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, নিহতের মরদেহ, মটরসাইকেল ও ঘাতক ট্রাকটিকে থানা হেফাজতে রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com