বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ময়মনসিংহে নিরালা থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

মোঃ কামরুল হাসান, ময়মনসিংহ :
ময়মনসিংহ মহানগরীর নিরালা রেস্ট হাউস থেকে   এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ মার্চ ২০২৩) তারিখ ঠিক দুপুরের দিকে নগরীর ছোট বাজার এলাকার নিরালা রেস্ট হাউজ নামে আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৫ মার্চ এক যুবক ওই তরুণীকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে ওই রেস্ট হাউজে ওঠেন।
আজ শনিবার সকালের দিকে তিনি রুমের বাইরে থেকে তালা দিয়ে চলে যান। রুমে তালা দেওয়া দেখে রেস্ট হাউজ কর্তৃপক্ষ দুপুর পর্যন্ত তাকে খোঁজাখুঁজি করেও পায়নি। পরে খবর দিলে পুলিশ গিয়ে তালা ভেঙে বাথরুমের ভেতর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, রেস্ট হাউজে দেওয়া নাম-ঠিকানা যাচাই করা হচ্ছে।আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com