শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

ময়মনসিংহে ৯ কোটি ৩১লক্ষ টাকা ব্যায়ে ৫টি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন

Reading Time: 2 minutes

কামরুল হাসান, ময়মনসিংহঃ
২৬ নং ওয়ার্ডে ৯কোটি ৩১লক্ষ টাকা ব্যায়ে ৫টি রাস্তার নির্মাণকাজ উদ্বোধন করেছেন মসিক মেয়র।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ২৬ নং ওয়ার্ডে ৫ টি রাস্তার নির্মাণকাজ উদ্বোধন করেছেন, মেয়র মোঃ ইকরামুল হক টিটু ,যার মোট দৈর্ঘ্য প্রায় সাড়ে ৫ কিলোমিটার। আজ বেলা ১১ টায় শিকারীকান্দা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ৯ কোটি ৩১ লক্ষ টাকা ব্যায়ে নির্মিতব্য এ সড়কসমূহের উদ্বোধন করেন মেয়র।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষম উন্নয়নে বিশ্বাসী। তিনি সিটি কর্পোরেশনের উন্নয়নে ১৫৭৫ কোটি টাকার প্রকল্প বরাদ্দ দিয়েছেন। এ থেকে আমরা নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ড সমূহে বেশি বরাদ্দ দিয়েছি। এ ওয়ার্ড গুলোকে আমরা ঢেলে সাজাতে চাই। নতুন এ ওয়ার্ড গুলোকে মডেল ওয়ার্ড হিসেবে গড়তে চাই। মেয়র জানান, নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ড সমূহকে পরিকল্পনা মাফিক সাজানোর এখনও সুযোগ রয়েছে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। মেয়র বলেন, পরিকল্পনা মাফিক বাড়ি নির্মাণ এবং ড্রেন ও রাস্তার জন্য ছাড়ের মানসিকতা না থাকলে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয়।
তিনি আরও বলেন, কোভিড পরিস্থিতি আবির্ভূত না হলে এসব উন্নয়ন কাজ আরও আগে শুরু করা সম্ভব ছিলো। ময়মনসিংহ সিটির উন্নয়নে আরও কিছু উন্নয়ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এগুলোর বাস্তবায়ন শুরু হলে অবস্থার আরও পরিবর্তন হবে। আজ উদ্বোধনকৃত সড়কসমূহ হলো- রেনু মহাজন বাড়ি থেকে রহিমের দোকান পর্যন্ত বিসি রাস্তা, শিকারীকান্দা খামার ফকিরবাড়ি মোড় পর্যন্ত আরসিসি রাস্তা, বাড়েরার পুল থেকে ফকিরবাড়ি মোড় পর্যন্ত আরসিসি রাস্তা, ঝিগাতলা মোড় থেকে গোফিবাড়ি মোড় পর্যন্ত আরসিসি ও বিসি রাস্তা এবং বাদশা মাস্টারের বাড়ি থেকে নটরডেমে কলেজ পর্যন্ত বিসি রাস্তা। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিকসেবা উন্নয়ন প্রকল্পের আওতায় এ সড়কসমূহ নির্মাণ করা হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম শফিক, ২৫,২৬,২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর আইরিন আক্তার, নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল হক, সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন,জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিব সহ স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠন ও এলাকার সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com