শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

Reading Time: < 1 minute

রোহান খান,পাবনা:
যথাযোগ্য মর্যাদায় পাবনার ঈশ^রদীতে “ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন পালিত হয়েছে।দিনটি উপলক্ষে শনিবার (০৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতি শ্রদ্ধার্পণ শেষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) টি এম রাহসিন কবিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।একাডেমিক সুপার আরিফুল ইসলামের সঞ্চলনায় স্বাগত বক্তব্য দেন, ঈশ^রদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: অহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাংবাদিক গোপাল অধিকারী।এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তহিদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেলের ওসি আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করা হয় এবং বাঙ্গালীর শোকের মাস উপলক্ষে নিহত সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিবরতা পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com