রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

News Headline :
ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাবনায় মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু র‍্যাব ১২’র অভিযানে ১টি বিদেশী বার্মিজগান সহ ২জন আসামী গ্রেফতার

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালিত

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

৩ নভেম্বর বৃহষ্পতিবার জেল হত্যা দিবস যথাযোগ্য মর্যাদার সাথে ও ভাবগাম্ভীর্য পরিবেশে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
কর্মসূচীসমূহের মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। এদিন সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালী বের হয়। র‌্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় মহানগর আওয়ামী লীগের অন্তর্গত থানা আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন এবং নগরীর বিভিন্ন পেশাশ্রেণির ব্যক্তিবর্গ শহীদ কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করেন, ঢল নামে সাধারণ জনগণের। শহীদ কামারুজ্জামান এঁর সমাধী ফুলে ফুলে ভরে উঠে সকলের শ্রদ্ধা ও ভালোবাসায়। পুষ্পস্তবক অর্পণ সেখানে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণ সভা ও দোয়া মাহফিলে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, সাবেক প্রতিমন্ত্রী জিন্নাতুন নেসা তালুকদার, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। দোয়া পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উপদেষ্টাম-লীর সদস্য প্রফেসর বারকুল্লাহ বিন দুরুল হুদা। এছাড়াও বেলা ১টায় দলীয় কার্যালয়ে ও নগরীর সকল এতিমখানা ও মাদ্রাসায় মানবভোজ বিতরণ করা হয়। নগরীর প্রত্যেক মসজিদে বাদ যোহর জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও সকল ওয়ার্ডে কোরআন তেলাওয়াত সম্প্রচার করা হয়।
স্মরণ সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি শাহীন আকতার রেনী, মাহ্ফুজুল আলম লোটন, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, রেজাউল ইসলাম বাবুল, ডাঃ তবিবুর রহমান শেখ, নাঈমুল হুদা রানা, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com