বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

যশোরের অভয়নগরে নিখোজের ৯ ঘন্টা পর শ্রমিকের লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদাতা, যশোর:

যশোরের অভয়নগরে ভৈরব নদীতে পড়ে নিখোঁজ হওয়া ঘাট শ্রমিক সাগর হোসেন বিশ্বাসের (৩৫) মরদেহ ৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় উপজেলার চিশতি ট্রেডার্সের ঘাট সংলগ্ন ভৈরব নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এ মরদেহ উদ্ধার করে। নিহত সাগর হোসেন বিশ্বাস উপজেলার গুয়াখোলা গ্রামের তুরাফ বিশ্বাসের ছেলে ও অভয়নগর নওয়াপাড়া পৌর হ্যাণ্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।নওয়াপাড়া চিশতি ট্রেডার্সের ঘাট সরদার সোহাগ কালের কণ্ঠকে জানান, আজ রবিবার ভোর থেকে ঘাটে নোঙর করা এমভি আহসান হাবিব-১ নামের একটি কার্গো জাহাজ থেকে গম আনলোডের কাজ চলছিল। সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ৫০ কেজির বস্তা নিয়ে জাহাজ থেকে নামার সময় পাশাপাশি থাকা দুই জাহাজের মাঝে সাগর হোসেন পড়ে যান। এসময় কর্মরত শ্রমিকরা নদীতে নেমে সাগরকে উদ্ধারের চেষ্টা করে। অনেক খোঁজাখুঁজির পর তাঁর সন্ধান না পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা টিটব শিকদার জানান, খুলনা থেকে ফায়ার সার্ভিসের ৭ সদস্যের একটি ডুবুরি দল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৯ ঘণ্টা অভিযান চালিয়ে নিখোঁজ ঘাট শ্রমিকের মরদেহ উদ্ধার করে। পরে নৌ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। নওয়াপাড়া নৌ পুলিশের এসআই আতিকুর রহমান কালের কণ্ঠকে জানান, নিখোঁজ ঘাট শ্রমিক সাগর হোসেন বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতে অভয়নগর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com