শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

যশোরের বেনাপোল রেলষ্টেশন থেকে প্রায়  কোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক

Reading Time: < 1 minute

আহম্মদ আলী শাহিন, বেনাপোল:

যশোরের বেনাপোল রেলষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ১ শত ৬৫ গ্রাম ওজনের ১০পিচ সোনারবারসহ অনিক কুমার বিশ্বাস নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক অনিক কুমার বিশ্বাস মুন্সিগন্জ জেলার সিরাজদিখান থানার বিমলেন্দু বিশ্বাসের ছেলে। আজ সকাল ১১ টার সময় বেনাপোল রেলষ্টেশন থেকে স্বর্ণের বারসহ অনিক কুমারকে আটক করা হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকি জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ঢাকা-বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে এক যাত্রী ভারতে পাচারের উদ্দেশ্য স্বর্ণের একটি চালান নিয়ে আসছে। এ ধরনের সংবাদ পেয়ে বিজিবি’র একটি টিম নিয়ে বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে অনিক কুমার বিশ্বাস নামে একজনকে আটক করে। পরে তার পায়ের জুতার ভিতর থেকে ১০ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকুত স্বর্ণের ওজন ১ কেজি ১ শত ৬৫ গ্রাম । যার বাজার মুল্য ৯৩ লাখ ২০ হাজার টাকা। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com