শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

যশোরের শার্শায় আফিল জুট উইভিং মিলে ভয়াবহ আগুন : শত কোটি টাকার ক্ষয়ক্ষতি

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, নাভারণ যশোরে :

যশোরের শার্শার সরকার দলীয় এমপি শেখ আফিল উদ্দিনের মালিকানাধীন আফিল জুট উইভিং মিলে এক ভয়াবহ আগুণে শত কোটি টাকার পাট ও মিলের মেশিন পুড়ে ছাই হয়ে গেছে। এসময় শত শত নারী পুরুষ শ্রমিক মিলের মধ্যে কাজ করছিল। তাড়াহুড়া করে বের হতে গেলে কয়েকজন শ্রমিক আহত হয়। আহতদের স্থানীয় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালসহ আশেপাশের ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আখের আলী (৫০) নামে একজন শ্রমিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।শনিবার (২৬ নভেম্বর) ১টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছেন। বেনাপোল, কলারোয়া, ঝিকরগাছা ও যশোরের ৭টি ইউনিট ৩ ঘন্টা চেষ্টার পর বেলা ৪ টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনে।মিলের কয়েকজন শ্রমিক জানান, আমরা সবাই কাজ করছিলাম। হঠাৎ করে মিলের মধ্যে দাউ দাউ করে আগুণ জ¦লতে দেখে আমরা সবাই বের হয়ে আগুণ নেভাতে থাকি। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভাতে থাকে। আগুণে আমাদের অনেক শ্রমিক আহত হয়েছে। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। বেনাপোল ফায়ার ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনোরঞ্জন এমপি মহোদয়ের জুট মিলে আগুন লাগার বিষয়টি জানান, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। পরে অন্যান্য ফায়ার স্টেশনের কর্মীরা এসে আমাদের সাথে যোগ দেন। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদুত্যিক শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তদন্ত না করে ক্ষয়ক্ষতির হিসাব বলা না গেলেও শত কোটি অনুমান করা হচ্ছে। প্রচুর পাট পুড়ে ছাই হয়ে গেছে। মেশিনপত্র পুড়ে নস্ট হয়ে গেছে। বেশ কিছু শ্রমিক আহত হয়েছে।আফিল উইভিং জুট মিলের জেনারেল ম্যানেজার আহাদ আলী জানান, হঠাৎ করে মিলের মধ্য থেকে ধোয়া দেখা যায়। আস্তে আস্তে মিলের চতুর্দিকে আগুন ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। তবে মিলে থাকা মেশিনারিজসহ শতকোটি টাকার অধিক মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com