শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে এক কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

Reading Time: < 1 minute

আহম্মেদ আলী শাহিন, বেনাপোল যশোর:
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এক কোটি ২৫ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ জালাল উদ্দিন নামের এক যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। মোটর সাইকেলের মধ্যে কৌশলে লুকানো ছিল স্বর্ণের বারগুলো। আজ দুপুর সাড়ে ১২ টার সময় গোগা বাজারের পাশে একটি ইট ভাটার কাছ থেকে স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করা হয়। আটক জালাল উদ্দিন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আলী কদমের ছেলে।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, বিজিবি‘র গোয়েন্দা তথ্যে গোপন সুত্রে খবর পেয়ে বিজিবির হেডকোয়ার্টারের একটি বিশেষ টহল দল গোগা বাজারের পাশে একটি ইট ভাটার কাছ থেকে জালাল উদ্দিনকে একটি মোটর সাইকেলসহ আটক করে গোগা ক্যাম্পে নিয়ে আসা হয়। এ সময় পাচারকারীর স্বীকারোক্তিতে মোটরসাইকেলের মধ্যে কৌশলে লুকানো ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৬৫২ গ্রাম। এবং বাজার মূল্য ১ কোটি ২৫ লাখ ২৮ হাজার টাকা। আটককৃত স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com