বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

যশোরের শার্শার পাঁচ ভুলাট সীমান্ত থেকে ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল যশোর:

ভারতে পাচারকালে যশোরের শার্শা উপজেলার পাঁচ ভূলাট সীমান্ত থেকে ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ১ কেজি ৬ শত ৩০ গ্রাম ওজনের ১৪ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এ সময় বিজিবি সদস্যরা পাচারকারীকে আটক করতে পারিনি। বুধবার (৩১ মে) রাত ১১ টার সময় বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে স্বর্নের চালানটি আটক করে। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান যশোরের শার্শার পাঁচ ভুলাট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে-এমন ধরনের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল পাচঁ ভূলাট সীমান্তের ৮৮ মেইন পিলারের পাশে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপন অবস্থানে থাকে। এক সময় একজন লোককে সীমান্তের শুন্য লাইনের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামতে বলে। এ সময় ওই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ইছামতি নদীতে ঝাঁপ দিলে তার কাছে থাকা একটি পোটলা পড়ে যায়। পোটলাটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্যে থেকে ১৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ৬ শত ৩০ গ্রাম এবং সিজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা। স্বর্নের চালানটি শার্শা থানায় জমা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com