বুধবার, ০৩ Jun ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

যশোরের শার্শার ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল যশোর:

ভারতে পাচারের সময় যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৪ কেজি ৮৯ গ্রাম ওজনের ৩৫ পিচ স্বর্ণের বার, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলেন, শার্শা উপজেলার আমলাই গ্রামের ইয়াকুব আলী ও একই উপজেলার গোপালপুর গ্রামের আতিয়ার রহমান। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান বুধবার বিকাল ৫ ঘটিকার সময় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত এলাকায় একটি প্রাইভেট কারে বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্য হাত বদলের জন্য কয়েকজন পাচারকারী একত্রে মিলিত হবে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সাদা রংয়ের একটি প্রিমিও প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলের গতিরোধ করতে বলা হলে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে প্রাইভেটকারটি তল্লাশি চালিয়ে এসির বক্সের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪ কেজি ৮৯ গ্রাম ওজনের ৩৫ পিচ স্বর্ণেরবার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৮৭ লাখ টাকা। আটককৃত আসামীদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com