মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

যশোরের শার্শায় ১০টি ম্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল  যশোর :

পায়ের মোজায় লুকিয়ে ১০ টি ম্বর্ণের বার ভারতে পাচারকালে যশোরের শার্শা উপজেলার জামতলা সীমান্ত থেকে দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।বৃহস্পতিবার (২৩ মার্চ ) দুপুর ১১ টার দিকে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে একটি টহলদল স্বর্ণের বারগুলো উদ্ধার করেন। আটকৃতরা হলেন, নড়াইল জেলা সদরের বাহির গ্রামের জাহেদ আলীর ছেলে জাফর আলী (৫২) ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দুধপাতিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে নয়ন আলী (১৮)। বিষয়টি নিশ্চিত করে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, ভারতে স্বর্ণের বার পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে তিনি নিজেই শার্শা অগ্রভূলাট বিজিবি ক্যাম্পের সদস্যদের নিয়ে শার্শার জামতলা নামক সীমান্ত এলাকায় গোপন অবস্থান নেয়। এ সময় টহল দল দুই ব্যক্তিকে হাঁটতে হাঁটতে আসতে দেখে তাদেরকে থামতে বলে। পরে তাদের পায়ের মোজার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ১০ টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন এক কেজি ১৬৭ গ্রাম। বাজার মূল্য প্রায় কোটি টাকা। আটক দুই পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধরকৃত স্বর্ণের চালানটি ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com