মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

যশোরের শার্শায়  ১ কোটি ৩২ লাখ টাকা মুল্যের সোনার বারসহ ১ পাচারকারীকে আটক করেছে বিজিবি

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল যশোর:
যশোরের শার্শায় ১৩টি সোনার বারসহ কামরুজ্জামান নামে পাচারকারীকে আটক করেছে বিজিবি। আজ সকাল  সাড়ে ১১ টার সময় তাকে আটক করা হয়। আটক কামরুজ্জামান গোগা গাজিপাড়া এলাকার কুদরত উল্লাহ সর্দারের ছেলে। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি ,জানান গোপন খবরে জানা যায় একজন স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচারের উদ্দেশে গোগা গ্রামের গাজীপাড়া এলাকা দিয়ে সীমান্তের দিকে যাচ্ছে। এ সময় গোগা ক্যাম্পের একটি টহল দলের বিজিবি সদস্যরা তাকে গতিরোধ করে। এ সময় তার দেহ তল্লাশি করে কোমরে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৩টি সোনার বার পাওয়া যায়। যার ওজন এক কেজি ৫৫৬ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৩২ লাখ টাকা।‘আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্ণের চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com