মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

যশোরের শার্শা সীমান্তে  ১১ কোটি টাকা মুল্যের ৬১ টি  সোনারবারসহ ৩ পাচারকারী আটক

Reading Time: < 1 minute

আহম্মদ আলী শাহিন,  বেনাপোল যশোর :
ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে ১৩ কেজি ১৪৩ গ্রাম ওজনের ৬১ টি সোনার বারসহ ৩ পাচার কারীকে আটক করেছে বিজিবি। আজ বিকালে কায়বা সীমান্তের গাজীর কায়বা সাহেবের ব্রীজ নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটক ৩ জন হলেন-নড়াইল জেলার লোহাগড়া থানার বড়দিয়া গ্রামের আলেক মোল্লার ছেলে জাহিদুর রহমান ও একই এলাকার ইনসান কাজীর ছেলে রিকত্তিক কাজী এবং যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ইউনুচ আলীর ছেলে বেল্লাল হোসেন (২৩)।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. তানভির রহমান পিএসসি জানান, কায়বা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনার বার পাচার হয়ে ভারতে যাচ্ছে জানতে পেরে বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহল কায়বা সীমান্তের গাজীর কায়বা সাহেবের ব্রীজ নামক স্থানে অভিযান চালায়। একটি মোটরসাইকেল সহ তিনজন পাচারকারীকে আটক করা হয়। পরে মোটরসাইকেলটি কায়বা বিজিবি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৬১ পিস সোনার বার জব্দ করা হয়।যার ওজন ১৩ কেজি ১৪৩ গ্রাম এবং সিজার মূল্য ১১ কোটি ২০ লাখ টাকা। তিনি আরও বলেন, আটক ৩ জনকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ সোনা যশোর কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com