মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

যশোরের স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে ১৩২ জন কর্মকর্তা-কর্মচারীর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ 

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল যশোর:
যশোরের শার্শা উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলীর  বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের সাথে অহেতুক অসদাচরণ, অকথ‍্য ভাষায় গালিগালাজ, পাওনা টাকা সময়মত না দেয়াসহ দূর্ণীতি স্বেচ্ছাচারিতা ও বিভিন্নভাবে অর্থ আত্মসাতের অভিযোগ এনে স্বাস্থ‍্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন উপজেলার স্বাস্থ‍্য বিভাগে কর্মরত ১৩২ জন কর্মকর্তা-কর্মচারী। গত তিন সপ্তাহ আগে কর্মকর্তা-কর্মচারীগণ এ অভিযোগ দায়ের করে তার অনুলিপি জেলা সিভিল সার্জন সহ বিভিন্ন দপ্তরে পাঠান। লিখিত অভিযোগে উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলীর  বিরুদ্ধে আনিত অভিযোগ দ্রুত সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান অভিযোগ কারীরা। উপজেলা হাসপাতালের  ১৩২ জন কর্মকর্তা-কর্মচারীর স্বাক্ষরিত অভিযোগ গত ১১ এপ্রিল স্বাস্থ‍্য অধিদপ্তরে জমা দেয়ার পর নড়েচড়ে বসেন স্বাস্থ‍্য অধিদপ্তরের  মহাপরিচালক। এরই পরিপ্রেক্ষিতে গত ৩০ এপ্রিল যশোর সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে প্রাথমিক তদন্তের কাজ শেষ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন অভিযোগকারীদের। এরই পরিপেক্ষিতে গতকাল ৩ মে বুধবার স্বাস্থ‍্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক (প্রশাসন) ডাক্তার মঞ্জুরুল মোর্শেদসহ তদন্ত টিম উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে অভিযোগকারীদের কাছ থেকে পৃথক পৃথক ভাবে লিখিত জবানবনন্দি নিয়েছেন। এ বিষয়ে স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ১৮ ফেব্রুয়ারী ২০২০ সালে শার্শা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে যোগদান করি। এই স্বাস্থ‍্য কমপ্লেক্সের অনেক উন্নয়ন করেছি। কোন কর্মকর্তা-কর্মচারী ছোট -খাটো কোন অপরাধ করলে একটু বকা-ঝকা করেছি, এর বেশী কিছু নয়। তাদের ন‍্যায‍্য পাওনা কড়ি দিতে হয়ত একটু দেরী হয়েছে তাই বলে তারা সবাই মিলে সিন্ডিকেট করে আমার বিরুদ্ধে এমন একটা অপমানজনক কাজ করবে তা আমি বুঝতে পারিনি। অর্থ আত্মসাৎ এর বিষয়ে তদন্ত কর্মকর্তাদের কাছে সঠিক হিসাব না দেখাতে পারলেও অর্থ আত্মসাতের বিষয়টা সঠিক নয় বলে জানান তিনি।
স্বাস্থ‍্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় সহকারি পরিচালক ( প্রশাসন) ও তদন্ত টিমের সভাপতি ডাক্তার আক্তারুজ্জামান বলেন, উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলীর বিরুদ্ধে কর্মকর্তা- কর্মচারিরা স্বাস্থ‍্য মহাপরিচালকের বরাবর যে লিখিত অভিযোগ করেছেন তার সরেজমিনে তদন্ত করতে এসেছি। তদন্ত কার্যক্রম শেষ হলে কোন কিছু  বলা যাবে না। খুব শিঘ্রয় উভয় পক্ষের অভিযোগ ও মতামতের ভিত্তিতে একটা সঠিক সিদ্ধান্ত দাখিল করা হবে । এ সময় আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ‍্য বিভাগের বিভাগীয় উপ-পরিচালক (কমিউনিটি ক্লিনিক ) ডাক্তার ফেরদাউস আক্তার, সহকারি পরিচালক (রোগ নিয়ন্ত্রক) ডাক্তার অপর্ণা বিশ্বাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com