মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

যশোরে  ৫ কোটি ৯০ লাখ টাকা মুল্যের ৬৩ পিচ  স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল যশোর:
ভারতে পাচারকালে যশোরের শার্শা সীমান্তের অগ্রভুলাট থেকে ৭ কেজি ৩৩৬ গ্রামের ৬৩ পিস স্বর্ণবারসহ আব্দুর রাজ্জাক (৪৮) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবির ২১ ব্যাটালিয়ন খুলনা। গতকাল দুপুরে ২১ ব্যাটালিয়নের অগ্রভুলাট ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে স্বর্ণবারসহ আটক করেন। আটক স্বর্ণ পাচারকারী বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের মৃত শমসের সর্দারের ছেলে।খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান,শার্শার অগ্রভূলাট সীমান্তপথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে এমন সংবাদে বিজিবি নজরদারি বাড়ায়। একপর্যায়ে এক সন্দেহভাজন এক ব্যক্তি মোটর সাইকেল নিয়ে সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাকে থামিয়ে আটক করা হয়। পরে মোটরসাইকেল সহ তাকে ক্যাম্পে নিয়ে তল্লাশি করে মোটর সাইকেলের চ্যাসিসের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬৩ পিস স্বর্ণবার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ৫ কোটি  ৯০ লাখ ৮১ হাজার টাকা। আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com